জীবননগরে কৃষকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ!

আপলোড তারিখঃ 2022-12-25 ইং
জীবননগরে কৃষকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে কৃষক আতিয়ারের ৬কাটা ভিটা জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের বাকা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্তিক কৃষক আতিয়ার রহমান মায়ের সম্পত্তির শরীকানা সূত্রে ১০কাটা জমি পায়। উক্ত জমিতে আতিয়ার ২০বছর যাবৎ বসবাস করে আসছে। গত বছর একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হযরত আলী তার স্ত্রীর নামের একটি দলিল দেখিয়ে বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, স্থানীয় ওয়ার্ড মেম্বার ও দলিল লেখক খাইরুল ইসলামসহ বেশ কয়েকজন স্থানীয় নেতারা এসে আতিয়ার ১০কাটা জমির মধ্যে ৬কাটা জমি দখল করে দেয়। কৃষক আতিয়ার রহমান অভিযোগ করে বলেন, আমার মায়ের শরীক হিসাবে আমি ১০কাটা জমি পেয়েছি, আমার অনান্য ভাই ও বোনরাও পেয়েছে। আমি সবার কাছে বলে একপাশে জমি নিয়েছি সেখানে আমি ২০বছর বসবাস করছি। হঠাৎ করে এলাকার হযরত বলছে তাকে জমি ছেড়ে দিতে হবে, এই জমির মালিক নাকি সে। আমি তার কাছে জমির কাগজ দেখতে চাইলে সে খাইরুল মেম্বারের নিকট থেকে একটি ভূয়া দলিল করে আমাকে দেখাচ্ছে। খাইরুল মেম্বার আমাদের এলাকায় যত দলিল করে দিয়েছে বেশিরভাগ দলিলই ভূয়া। আমি দলিলের ফটোকপি চাইলে সে দিতে রাজি হয়নি। আমিও আমার জমি ছাড়িনি হঠাৎ শনিবার কাদের চেয়ারম্যান, খাইরুল মেম্বার, আওয়ামী লীগ নেতা চান্দ আলীসহ বেশ কয়েকজন এসে আমার জমি জোরপূর্বক দখল করে দেয় এবং আমার জমিতে থাকা ঘর, পাটকাটিসহ সমস্থ মালামাল ফেলে দেয়। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত হযরত আলীর বলেন, আমি আতিয়ারের ভাই এবং বোনদের নিকট থেকে জমি বদল করে নিয়েছি। আমার কিছু জমি নিয়ে তাদের শরীকের কিছু জমি আমাকে দিয়েছে। আমি আতিয়ারের জমি জোরপূর্বক দখল করিনি।’ বাকা ইউপি সদস্য খাইরুল ইসলাম বলেন, ‘আতিয়ার আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সঠিক না। হযরত-আতিয়ারের ভাই ও বোনদের নিকট থেকে জমি বিনিময় করেছে এটা আতিয়ার মানতে রাজি না। বিষয়টির সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ থেকে একাধীকবার নোটিস দেওয়া হলেও আতিয়ার কাগজপত্র নিয়ে হাজির হয়নি। অবশেষে আতিয়ারের ভাই ও বোনদের সঙ্গে নিয়ে আমরা হযরতের জমিটা বুঝ করে দিই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)