আলমডাঙ্গায় বায়তুন নূর জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-12-24 ইং
আলমডাঙ্গায় বায়তুন নূর জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দিগলডাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের পুনঃনির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দিগলডাঙ্গা বাইতুন নূর জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস। মসজিদটির পুনঃনির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মালেক, মসজিদ কমিটির সদস্য আব্দুল মান্নান, মুক্তার আলী, মজিবর রহমান, শাহজাহান আলী, শফি উদ্দিন, মোশারফ হোসেন, হাফিজুর রহমান, জান মোহাম্মদ, খলিলুর রহমান, মিজানুর রহমান, মইদুল ইসলাম, সিদ্দিকুর রহমানসহ গ্রামবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)