হারদী এমএস জোহা কলেজের প্রতিষ্ঠাতা মীর শামসুজ্জোহার ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2022-12-24 ইং
হারদী এমএস জোহা কলেজের প্রতিষ্ঠাতা মীর শামসুজ্জোহার ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী এমএস জোহা কলেজের প্রতিষ্ঠাতা মীর শামসুজ্জোহার ২০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার এমএস জোহা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএস জোহা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এস জোহা কৃষি কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপাধ্যক্ষ নিয়ামত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জোহা কৃষি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আব্দুস সাত্তার খান, ওমর খৈয়াম, মজিবর রহমান, রকিবুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি রোকনুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মিজানুর রহমানসহ কলেজের সকল শিক্ষক কর্মচারী। আলোচনা সভাটির উপস্থাপনা করেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক একেএম ফারুক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)