মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু!

আপলোড তারিখঃ 2022-12-24 ইং
মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু! ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মেহেরপুরের গাংনীতে মৌমাছির কামড়ে হায়দার আলী (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে মৌমাছির কামড়ে আরও ৫জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে নেওয়ার পূর্বে নিহত হায়দার আলীর মৃত্যু হয়। তিনি সাহারবাটি কড়ুইতলা পাড়ার তাহাজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার কদম আলী (৫০), আলিমুদ্দীন (৫৫), মাসুম (২২), ফজলুল হক (৪২) ও আয়ের আলী (৬১)। আহতদের মধ্যে কদম আলী বলেন, হায়দার আলীসহ আমরা গ্রামের বেশ কয়েকজন কৃষক খালের পাড় মাঠে কাজ করছিলাম। হঠাৎ বটগাছে থাকা মৌমাছির চাঁকে পাখিতে ঠোকা দিলে মৌমাছিগুলো ছড়িয়ে পড়ে ও আমাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয় ব্যক্তিরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়।’ গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবির হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে মৌমাছির কামড়ের শিকার ছয়জনকে জরুরি বিভাগে নেওয়া হয়। এদের মধ্যে হায়দার আলীকে মৃত অবস্থায় পেয়েছি। একজনের অবস্থা আশংঙ্কাজনক থাকায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যরা হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)