ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার পনেরসতি গ্রামে কৃষকের ১৫ কাঁঠা জমির টমেটো ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে। গত বুধবার মধ্য রাতে পনেরসতি গ্রামের ঈদগাহ্ মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মৃত আবু হোসেনের ছেলে সাইদুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেণ, পনেরাসতি গ্রামের মাঠে ১ বছরের জন্য লিজ নিয়ে ১৫ কাটা জমিতে টমেটা আবাদ করি। এতে আমার ৫০ হাজার টাকা মত খরচ হয়েছে। আজ (গতকাল সকালে) মাঠে এসে দেখি আমার ক্ষেতের টমেটো চারাগুলো কেউ উপড়ে ফেলে রেখেছে। পূর্ব শত্রুতার জের করে কেউ আমার এ ক্ষতি করে থাকতে পারে। আমি জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেবো।
এবিষয়ে হাসাদাহ ইউপি সদস্য সোহেল রানা শ্যামল জানান, ‘সাইদুল ইসলামের টমেটো ক্ষেত পূর্ব বিরোধের জেরে কেউ বিনষ্ট করেছে বলে জানতে পেরেছি। কৃষকের এমন ক্ষতি করা অন্যায়। আমি এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীকে আইনের আয়োতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
