ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল ইসলাম আনার (৪০) নামের দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার সিমান্তবর্তী কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত আনোয়ারুল ইসলাম কুতুবপুর গ্রামের আকছেদ আলী ঘুটানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কাজ শেষে বাড়ি ফিরে বাড়ির পাশের একটি বৈদ্যুতিক পানির পাম্পে গোসল করতে যান আনোয়ারুল ইসলাম। এসময় অসর্তকতাবসত বৈদ্যুতিক মোটরের নিকটে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেয় তার মৃত্যু হয়। এদিকে, গোছল শেষে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গেলে বৈদ্যুতিক পাম্পের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক পরীক্ষ-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
