দামুড়হুদায় লোকমোর্চার শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-12-23 ইং
দামুড়হুদায় লোকমোর্চার শোকসভা ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা লোকমোর্চার প্রয়াত সদস্য আশরাফুল হক ও এসএম জাহিদ হাসান জনি’র স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে উপজেলা লোকমোর্চার আয়োজনে এই শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা লোকমোর্চার সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক হযরত আলী, সহসভাপতি শহিদুল ইসলাম, সহসম্পাদক হানিফ মণ্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা লোকমোর্চার সদস্য টিপু সুলতান, রকিবুল হাসান তোতা, মাকসুদুর রহমান রতন, মিরাজুল ইসলাম মিরাজ, বাবুল হোসেন নিশান, কামরুল হাসান, জামিরুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিসুর রহমান প্রমুখ। শোকসভা পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন এবং দোয়া পরিচালনা করেন মুফতি এখলাছুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)