ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা আল-ইকরা ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার একাডেমি চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর ফকির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ দেহ সুস্থ মন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে। কারণ খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশের সকল মানুষ চেনে, আর তা সম্ভব হয়েছে তার সফল খেলার জন্য।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, চুয়াডাঙ্গা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আবু তালেব, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক, পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সহিদ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম।
বিদ্যালয়ের শিক্ষক সাহিদ সাহিনের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক আব্দুল হাই, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল করিম, মওলানা জুলফিকার আলী, মওলানা আশরাফুল আলম, উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, মওলানা আক্তারুজ্জামান, অ্যাড. রকিবুল হোসেন, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য আলী আকবর, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
