চুয়াডাঙ্গার ৬ জন গেলেন বিভাগীয় মহিলা ফুটবল দলে খেলতে

আপলোড তারিখঃ 2022-12-22 ইং
চুয়াডাঙ্গার ৬ জন গেলেন বিভাগীয় মহিলা ফুটবল দলে খেলতে ছবির ক্যাপশন:
  নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা অনূর্ধ্ব- ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২২-এর খুলনা বিভাগীয় মহিলা ফুটবল দলে জায়গা করে নিয়েছে চুয়াডাঙ্গার ৬ মহিলা ফুটবলার। এরা হলেন বিদিশা রাণী বেদ, মানিয়া খাতুন, ফারজানা খাতুন, চানমতি খাতুন, রোমানা খাতুন ও রিভা আক্তার। এরা সবাই চুয়াডাঙ্গা মহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির ছাত্রী। গতকাল বুধবার চুয়াডাঙ্গার ৬ প্রমীলা ফুটবলারসহ খুলনা বিভাগীয় ২০ সদস্য বিশিষ্ট ফুটবল টিম ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আন্ত: বিভাগীয় প্রতিযোগিতায় খুলনা বিভাগ মুখোমুখি হবে সিলেট বিভাগের। জাতীয় পর্যায়ে খুলনা বিভাগের হয়ে ৬ ফুটবলার যেন ভালো খেলতে পারে সেজন্য একাডেমির পরিচালক ও কোচ সালাউদ্দিন বিশ্বাস মিলন জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)