দর্শনা কেরু কোম্পানিতে আখমাড়াই কাল থেকে শুরু

আপলোড তারিখঃ 2022-12-22 ইং
দর্শনা কেরু কোম্পানিতে আখমাড়াই কাল থেকে শুরু ছবির ক্যাপশন:
  আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: এশিয়া মহাদেশের তথা বাংলাদেশের রাষ্টায়ত্ত চিনিকল গুলোর মধ্যে অন্যতম বৃহত্তম চিনিকল দর্শনা কেরু এন্ড কোম্পানি। এ ভারি শিল্প প্রতিষ্ঠানটির ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। এ বছর ৫৩ মাড়াই কার্য দিবসে ৬২ হাজার মেট্রিক টন ইক্ষু মাড়াই করে ৩ হাজার ৮৪০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। চিনিকল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবার ৪ হাজার ২৩০ একর জমিতে আখ দণ্ডায়মান রয়েছে। যার মধ্যে কেরুজ নিজস্ব জমির পরিমাণ ১ হাজার ৫০ একর। বাকী ৩ হাজার ১৮০ একর কৃষকদের জমিতে আখ চাষ করা হয়েছে। আখের সঠিক পরিচর্যা, আধুনিক পদ্ধতিতে আখচাষ ও মিলের ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের সার্বিক দেখভালের কারণে এবার আখের ফলন ভালো হয়েছে। যে কারণে ধারণা করা হচ্ছে আখ মাড়াইসহ চিনি উৎপাদনের লক্ষমাত্রা অর্জন সক্ষম হবে। ২০২২-২৩ আখ রোপণ মৌসুমে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ শুরু করা হয় গত ১ সেপ্টেম্বর। এ বছর ৭ হাজার জমিতে আখ রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত ৭ শ একর জমিতে আখ রোপন সম্পন্ন হয়েছে। তবে গতবারের তুলনায় এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মিল গেটে ১৪০ টাকা থেকে বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা। এছাড়া আখক্রয় কেন্দ্রগুলোতে ১৩৬ টাকা থেকে বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা। দর্শনা কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন জানান, ‘আগামী মৌসুমে চিনি কারখানাকে লাভজনক অবস্থায় নেয়া সম্ভব নাহলেও বড়ধরণের লোকসান কমাতে প্রয়োজনীয় সবধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আখচাষে আগ্রহী করে তোলা হচ্ছে কৃষকদের। আখচাষীদের সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। কৃষদের সঙ্গে সভা-সমাবেশ, উঠান বৈঠক চলমান রয়েছে। তিনি এলাকার আখচাষিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বেশী বেশী আখচাষ করে অধিক মুনাফা অর্জনের পাশাপাশি আপনাদের মূল্যবান সম্পদ কেরুজ চিনিকলটি রক্ষা করুন। সবকিছু ঠিক থাকলে শুক্রবার আনুষ্ঠানিকভাবে আখ মাড়ায় মৌসুমের উদ্বোধন করা হবে।’ এছাড়াও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমীন কায়সার স্বাক্ষরিত পত্রে জানা গেছে, এ বছর দেশের ৯টি চিনিকলে আখ মাড়াই শুরু হবে। এর মধ্যে ২৫ নভেম্বর নর্থ বেঙ্গল সুগার মিলস, ২ ডিসেম্বর নাটোর সুগার মিলস, একই দিন রাজশাহী ও জিল বাংলা সুগার মিলস, ২৩ ডিসেম্বর দর্শনা কেরুজ, মোবারকগঞ্জ, ঠাকুরগাও ও ফরিদপুর চিনিকল, ৩০ ডিসেম্বর শুরু হবে জয়পুরহাট সুগার মিলের আখ মাড়াই মৌসুম শুরু হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)