ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এরশাদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২বছর। গতকাল এশার নামাজের পর কার্পাসডাঙ্গা গ্রাম্য কবরস্থানে জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষক এরশাদ আলী কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকাল বুধবার দুপুর দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
