রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদের দাফন সম্পন্ন  

আপলোড তারিখঃ 2022-12-22 ইং
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদের দাফন সম্পন্ন   ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কুড়ালগাছি ইউনিয়নের সিমান্তবর্তী ফুলবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদকে রাষ্ট্রীয়া মর্যাদায় দাফন করা হয়ছে। গতকাল বুধবার বেলা ১১টায়  কুড়ালগাছি ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগমের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু হোসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইএম লুতফুল কবীর, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, সাবেক চেয়ারম্যান শাহ ইনামুল করিম ইনু প্রমুখ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)