ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৭৫পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোহাম্মদ সেলিম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাশপুর গ্রামের ডম্বলপুর ব্রীজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আলমডাঙ্গার পাইকপাড়া ক্যাম্প পুলিশ। এসময় ৭৫পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোহাম্মদ সেলিমকে তাকে আটক করা হয়। আটককৃত সেলিম ডম্বলপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আলমডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই দেবাশীষ কুমার, এএসআই শরিফুল ইসলামসহ পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যাবসায়ী সেলিমকে আটক করা হয়, পরে তার দেহ তল্লাশী করে ৭৫পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
