ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
স্নিগ্ধ শীতের সকালে, পড়ন্ত দুপুরে কিংবা আবছায়া গোধূলির ফুরফুর মেজাজে পিঠা খেতে কার না ভালো লাগে! শুধু এক প্রকার নয়, হরেক রকমের পিঠার আয়োজন যদি হয়ে থাকে তবে তো কথাই নেই। গতকাল বুধবার বিকেলে এমনই এক জমকালো পিঠা উৎসবের আয়োজন করেছিলো আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। বাংলা ও বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি থেকে পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর।
পিঠা উৎসবে অংশগ্রহন করেন- আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাখসুরা জান্নাত, উপজেলা তথ্য অফিসার সিন্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, সমবায় অফিসার মমতাজ বানু, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর, ট্রেনিং ইন্সপেক্টর জামাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পিঠা উৎসবে গ্রাম বাংলার নানা ধরনের পিঠাসহ বিভিন্ন স্টলে ৭০ ধরণের পিঠা প্রদর্শিত হয়। পিঠা উৎসবে স্টল দিয়ে ১ম স্থান অর্জন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, ২য় স্থান অর্জন করেছেন ড্রিম কেক হাউজের স্বত্বাধিকারী সফল নারী উদ্দোক্তা হেলেন আক্তার কামনা ও ৩য় স্থান অর্জন করেন জাকিয়া হোসেন। উপস্থিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পিঠা উৎসবের সমাপনি ঘোষনা করেন।
