আলমডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান

আপলোড তারিখঃ 2022-12-22 ইং
আলমডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের হলরুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ ৫১ বছর স্বাধীন হয়েছে, ৭১ সালে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনা দেন, যা পরবর্তীতে চট্রগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা জেলার অবদান চির স্বরনীয় হয়ে থাকবে, তৎকালিন ইপিআরের মেজর আবু ওসমান চৌধুরী দক্ষিন পশ্চিম রনাঙ্গনের উপদেষ্টা ডা. আসাবুল হক হ্যাবার সাথে পরামরাশ করে কুষ্টিয়া প্রতিরোধ যুদ্ধে ঝাপিয়ে পড়ে। চুয়াডাঙ্গা বাংলাদেশের অস্থ্য়াী রাজধানী, ৭১সালে চুয়াডাঙ্গা মহকুমায় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন ও শপথ নেওয়ার কথা থাকলেও পাকিস্থানী সৈন্যরা চুয়াডাঙ্গায় বোমা নিক্ষেপ করতে থাকলে বাধ্য হয়ে মেহেরপুর বৈদ্যনাথ তলা আম্রকাননে অস্থায়ী সরকার গঠন ও শফত পাঠ করানো হয়েছিল। আলমডাঙ্গার বধ্যভূমি, চুয়াডাঙ্গার আটকবর, সেই সময়ের সাক্ষি হয়ে দাড়িয়ে আছে।’ সভায বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, উপাধ্যক্ষ নিয়ামত আলী, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার খান, জিবি সদস্য মজিবর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম। ফারুক হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান, একেএম ফারুক, আব্দুল কুদ্দুস, অধ্যাপক সুলতানা ফাতেমা বুলবুল, নাজির আহম্মেদ, মকবুল হোসেন, সহকারি তথ্য কর্মকর্তা রুস্তম আলী, পারভীন সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)