মুজিবনগরে মোনাখালী ইউনিয়নের ওয়ার্ডের কৃষকলীগের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-12-20 ইং
মুজিবনগরে মোনাখালী ইউনিয়নের ওয়ার্ডের কৃষকলীগের কমিটি গঠন ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের ভবানীপুর ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোনাখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আয়োল গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি বি.এম জাহিদ হাসান রাজিব। বিশেষ অতিথি ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষোদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মাসুদ রানা মানিক, সাংগঠনিক সম্পাদক আরোজ আলী, দপ্তর সম্পাদক এসএম সাইব পালু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আস্কার আলী, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতীক্রমে মোনাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড কৃষকলীগের কমিটিতে ফিরাতুল ইসলামকে সভাপতি ও মিয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চলনা করেন মুজিবনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান মানিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)