চুয়াডাঙ্গায় দুই হোটেল মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2022-12-20 ইং
চুয়াডাঙ্গায় দুই হোটেল মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চুয়াডাঙ্গার দুই হোটেল মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মনি হোটেল ও মজিদ হোটেল মালিককে এ জরিমানা করেন সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মনি হোটেল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার রাস্তার পাশে ধুলাবালির মধ্যে খোলা অবস্থায় রেখে দেয়া, স্বাস্থ্যবিধির অভাব ও তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি অমান্য করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে হোটেল মালিক জয়নাল আবেদিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স মজিদ হোটেলের মালিক মজিদকে ৪৩ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ছাড়াও হোটেল দুটির কার্যক্রম তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন ভোক্তা অধিকার সংকরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। পরবর্তীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রাখা খাবারগুলো জনসম্মুখে নষ্ট করে দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)