গরু বোঝাই ট্রলি উল্টে গাংনীতে একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-12-20 ইং
গরু বোঝাই ট্রলি উল্টে গাংনীতে একজনের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে ঘরু ভর্তি ট্রলি উল্টে মোতাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। গতকাল  সোমবার বিকেলে গাংনী উপজেলার কামারখালী সিন্দুরকোটা বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহার আলী ঝিনাইদাহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার বাজারপাড়ার শাহাদত আলীর ছেলে। আহতরা হলেন, হরিণাকুণ্ডু উপজেলার আব্দুর রহিমের ছেলে সোহরাব হোসেন (৫০), মেহেরপুরের নিত্যানন্দপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনোয়ার হোসেন ও একই এলাকার আফছার আলীর ছেলে আতিয়ার রহমান (৫৫)। আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বামুন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইসাহক আলী জানান, বিকেলে গরু ভর্তি একটি ট্রলি দুর্ঘটনার শিকার হয়। এতে এক বৃদ্ধের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। খবর পয়ে আহতদেগরকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)