চুয়াডাঙ্গা বিআরটিএ’র সড়ক নিরাপত্বায় সচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-12-20 ইং
চুয়াডাঙ্গা বিআরটিএ’র সড়ক নিরাপত্বায় সচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত গণসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসার চত্বরে সড়ক পরিবহন বিআরটিএ এই কার্যক্রমের আয়োজন করে। কর্মসূচির শুরুতে পথচারিদের সড়কে নিয়ম মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়। এরপর দুরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চালকদের সচেতন করা হয় ও যানবাহনে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়। একই সঙ্গে গাড়িচালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, সহকারি কমিশনার নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র সহকারি পরিচালক (ইঞ্জি) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, মটরযান পরিদর্শক আবু জামাল, চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক ইন্সেপেক্টর মোহাম্মদ ওলিউর জামান, বিআরটিএ চুয়াডাঙ্গার সিল ম্যাকানিক জাকির হোসেন, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম মঈন উদ্দিন মুক্তা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)