কার্পাসডাঙ্গায় অসুস্থ ও মরা মুরগির মাংস বিক্রির অভিযোগ

আপলোড তারিখঃ 2022-12-19 ইং
কার্পাসডাঙ্গায় অসুস্থ ও মরা মুরগির মাংস বিক্রির অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে আলামিন হোসেন নামে একজন মুরগি বিক্রেতার বিরুদ্ধে মরা ও অসুস্থ মুরগির মাংস বিক্রির অভিযোগ উঠেছে। আলামিন হোসেন মাইকে সস্তায় মুরগির মাংস বিক্রির প্রলোভন দেখিয়ে কৌশলে মরা ও অসুস্থ মুরগীর মাংস বিক্রি করছে বলে অভিযোগ তোলেন বাজারের অন্য ব্যবসায়ী। এরপর এনিয়ে কানাঘুষা চলতে থাকে। তবে এবিষয়টি অস্বীকার করেছেন মাংস বিক্রতা আলামিন হোসেন। অভিযুক্ত আলামিন বলেন, ফার্মে প্রায় ৪০হাজার মুরগী আছে। মুরগী বেশী হওয়ায় চাপাচাপিতে অনেক মুরগী অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থগুলো বাদে কিছু মুরগী ছাটায়ের জন্য আমরা কম দামে বিক্রি করছি। আর অসুস্থ মুরগিগুলোকে ফার্মে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। মরা মুরগি বিক্রির বিষয়টি মিথ্যা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)