ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড খেজুরতলায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে মেয়েদের সুচে সুতা পড়ানো, বালিশ বদল, দড়ি লাফ, মোরগ লড়াই, হাড়িভাঙ্গা, দৌঁড়া প্রতিযোগিতা এবং বিবাহিত বনাম অবিবাহিতের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন মোমিনুপুর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড-এর মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মোমিনপুর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড সরিষাডাঙ্গার মেম্বার মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসমাইল মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন শরিফুল ইসলাম, জামিরুল ইসলাম, ডাক্তার সোহাগ মিয়া, মনিরুল হক ও আরশেদ মণ্ডল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে ৬ নম্বর ওয়ার্ড যুবসমাজ।
