চুয়াডাঙ্গায় বেড়েছে তাপমাত্র, কমেনি দাপট

আপলোড তারিখঃ 2022-12-19 ইং
চুয়াডাঙ্গায় বেড়েছে তাপমাত্র, কমেনি দাপট ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হওয়ার পর এ জেলার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে কমেনি শীতের দাপট। গতকাল রোববার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও তাতে নেই কোনো উত্তাপ। ফলে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে কয়েকগুণে। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে-খাওয়া মানুষ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম হাসান জানান, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায় রেকর্ড করা হয়। তবে আজ (গতকাল রোববার) সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা বেড়েছে। এসময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)