কার্পাসডাঙ্গায় নীচু জমির ফসল তলিয়ে গেছে

আপলোড তারিখঃ 2017-07-24 ইং
কার্পাসডাঙ্গায় নীচু জমির ফসল তলিয়ে গেছে ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকায় নীচু জমির শত শত বিঘা ফসল পানির নীচে তলিয়ে গেছে। অতি বৃষ্টিও ঢলের পানিতে এই জলাবদ্ধতার কারন বলে জানা গেছে। দেখা গেছে কার্পাসডাঙ্গা এলাকার শিতলচারা, ছাগলভাসি, বাইকোলার বিলের ধার এলাকা, টোকরোরবিল, ধাপাড়েরবিলের ধার এলাকাসহ বেশ কিছু স্থানের নীচু জমির ধান, সবজিসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। ফসলের ক্ষতি হওয়ায় কৃৃষকের মাথায় হাত পড়েছে। সম্প্রতি খিরা চাষে কৃষকের ক্ষতি হয়েছে। তারপরে আবারো দূর্যোগে ফসল ক্ষতি কৃষক সহ্য করতে পারছেনা। অতি সত্বর ফসলের ক্ষতির তালিকা করে কৃষকের ক্ষতি পুরন দেওয়ার ব্যাবস্থা করতে উপজেলা কৃষি কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতনমহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)