নিখোঁজের পরদিন লিচু বাগানে নারীর লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-12-18 ইং
নিখোঁজের পরদিন লিচু বাগানে নারীর লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মাঠ থেকে শাহানারা খাতুন (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শাহানারা খাতুন কুলবাড়িয়া গ্রামের মৃত রহিদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। শাহানারার বড় ছেলে সবুজ হোসেন বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় আমার মা নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে মাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ (গতকাল) সকালে বাড়ির পাশে পলির মাঠের লিচু বাগানে তাঁর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদেরকে খবর দেয়। মায়ের মুখে ও গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।’ মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘সকালে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। তিনি আরও জানান, শাহানারা খাতুনের স্বামী ১৩ বছর আগে মারা গেছেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে দুই ছেলেকে নিয়ে কুলবাড়িয়া গ্রামে বসবাস করছিলেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)