চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2022-12-18 ইং
চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ১৫০ জন ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি ঈদগাহ ময়দানের মাঠে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুঁইয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আয়নাল হক, চুয়াডাঙ্গা পৌরসভার ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম প্রমুখ। কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ন্যায় চুয়াডাঙ্গায় কম্বল বিতরণ করা হচ্ছে। কম্বল বিতরণ অব্যাহত থাকবে। কোনো ছিন্নমুল মানুষ যেন এই তীব্র শীতে কষ্ট না পায়, সেজন্য আমাদের কস্বল বিতরণ চলবে এবং আগামি দিন থেকে আরো বেশি পরিমানে কম্বল বিতরণ করা হবে। ইতোমধ্যে বরাদ্দ অনুযায়ী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ জেলার জন্য যেন আরও বেশি বরাদ্দ পাওয়া যায়, সেজন্য আমি সরকারের কাছে লিখবো।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)