চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫. ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

আপলোড তারিখঃ 2022-12-16 ইং
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫. ডিগ্রি সেলসিয়াস রেকর্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেঁটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের শীতের কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে। গত রোববার থেকে জেলার তাপমাত্রা হ্রাস পাচ্ছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। আগেরদিন বুধবার এ জেলার তাপমাত্র ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ নামছে। সূর্য্য উঠলেও ও উত্তরের হিম বাতাসের আদ্রতায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা মোড়ানো থাকছে গোটা এলাকা। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। ফলে শীতের তীব্রতা বাড়বে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন, এ অঞ্চলে এখন মৃদু হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ১১ দশমিক ৫ ডিগ্রি। আগামীতে এ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে একাধিক শৈত্যপ্রবাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)