জীবননগর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-12-16 ইং
জীবননগর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার পরিবার কল্যাণের সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোহাম্মদ দ্বীন ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা জামিল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিকা ইয়াসমিন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উথলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজেদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)