ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবনগর উপজেলা লোকমোর্চার আয়োজনে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা ও জেলা লোকমোর্চার বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়। জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সনি, জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা লোকমোর্চার সহসভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, সাইদুর রহমান, আকিমুল ইসলাম, মাইটিভির মিঠুন মাহমুদ, এ আর ডাবলু, ওয়েব ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।
