ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে বিচালি বোঝাই করিমন (শ্যালো ইঞ্জিনচালিত আঞ্চলিক যান) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শাকিল খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার খালকুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মশিয়ার রহমান খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে তিনি নছিমন গাড়িতে বিচালি বোঝাই করে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথের মধ্যে খালকুলা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিচালি বোঝাই করিমন একটি পুকুরে পড়ে যায়। এসময় চালক শাকিল খান গাড়ির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার সানা মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার অফিসার ইরচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
