দর্শনায় ট্রাক দুর্ঘটনায় চালক ও হেল্পার আহত

আপলোড তারিখঃ 2022-12-16 ইং
দর্শনায় ট্রাক দুর্ঘটনায় চালক ও হেল্পার আহত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক আইল্যান্ড ভেঙে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক ও হেল্পার। আহতরা হলেন- যশোরের জামদিয়া বাঘারপাড়ার শাহাদত আলীর ছেলে এনামুল হক (৪০) ও একই গ্রামে আক্কাস আলীর ছেলে বাদশা মিয়া (২৮)। আহত দুইজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে মুজিবনগর থেকে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাক যার নম্বর ঢাকা (মেট্রো-ট-১৮-৯২৯০) দর্শনা পুরাতন বাজার মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি দর্শনা দোয়েল চত্বরের আইল্যান্ড ভেঙে জয় জুয়ের্লাসের দোকানের মধ্যে ঢুকে পড়ে। দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও দোকান বন্ধ থাকায় দোকানের কেউ হতাহত হয়নি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহম্মদ আলী জানান, মুজিবনগর সড়কের পাশে জ¦ালানি কাঠভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়। গতকাল রাত ১১টা পর্যন্ত ট্রাকটির উদ্ধার কাজ চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)