দামুড়হুদার কোমরপুরে গরু চোর কাটু আটক, গরু উদ্ধার

আপলোড তারিখঃ 2022-12-16 ইং
দামুড়হুদার কোমরপুরে গরু চোর কাটু আটক, গরু উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় চোরাই গরুসহ কাটু (৪৩) নামের এক গরু চোরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদার কোমরপুর থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত কাটু কোমরপুর গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে। মামলার পরিপ্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান পালিয়ে চুরিকৃত গরুরসহ কাটুকে আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্র থেকে জানা যায়, গত ১০ই ডিসেম্বর দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহাবুর রহমানের একটি ফ্রিজিয়ান এড়ে বাছুর রাতের আধারে চুরি হয়। পরে শাহাবর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় কাটুসহ একই গ্রামের আইজুদ্দিনের ছেলে সাত্তার আলী, মোকসেদ আলীর ছেলে ইনারুল আলী, বাক্কার ছেলে শান্ত খুড়ার নামসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানার এসআই মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোমরপুর গ্রামের শ্বশুর বাড়ি থেতে কাটুকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত্তার আলী পালিয়ে যায়। আটকৃতর তথ্যমতে কোমরপুর থেকে হারিয়ে যাওয়া ফ্রিজিয়ান এড়ে গরুর বাছুরটি উদ্ধার করে পুলিশ। গতকালই আটককৃত কাটুকে দামুড়হুদা মডেল থানার পুলিশ আদালতের প্রেরণ করে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। তাকে মামলাসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গরু চোর চক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)