আলমডাঙ্গায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-12-15 ইং
আলমডাঙ্গায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে পাঁচ দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পরিবার পরিকল্পনা বিভাগ সফলতার সঙ্গে কাজ না করলে স্বাধীনতার ৫২ বছরে জনসংখ্যা হতো ৫০ কোটি। কিন্তু তাদের দপ্তরের কল্যাণে এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়ষী নেতৃত্বের কারণে প্রতিটি পরিবার সুন্দর হয়ে উঠেছে। বর্তমানে জরিপ অনুযায়ী দেশে জনসংখ্যা ১৮ কোটি।’ তিনি আরও বলেন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, ১৮ বছরের আগে বিয়ে নয়। পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থের উন্নতি ঘটিয়ে চলেছে।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফজলুল হক, ডা. গোলাম জাকারিয়া তপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম ও পরিদর্শক আজম হোসেন। ডা. মঞ্জুরুল ইসলাম বেলুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ফজলুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, আব্দুস সালাম, বসিরুল আলম, আবুল কালাম আজাদ, আজম হোসেন, আবু শ্যামা, জীবন আহম্মেদ, বিজয় কুমার কর, জান্নাতুল ফেরদৌস, পারুল, হাফিজা খাতুন, জেসমিন আরা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)