সহকারী কর কমিশনার হিসেবে যোগদান করলেন কামাল হোসেন

আপলোড তারিখঃ 2023-11-17 ইং
সহকারী কর কমিশনার হিসেবে যোগদান করলেন কামাল হোসেন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী কর কমিশনার পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃতী সন্তান কামাল হোসেন। তিনি গ্রামের মৃত নুর হোসেন ও মমতাজ বেগমের ছেলে। কামাল হোসেন ২০০৬ সালে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৮ সালে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা থেকে এইচএসসি পাস করেন। ২০১৩ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে প্রথম শ্রেণিতে সম্মানসহ বিভাগে ১১ তম স্থান লাভ করেন। এরপর তিনি ২০১৫-২০১৬ সালে ঢাকা, উত্তরা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। এ ছাড়াও ২০১৭ সালে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পায়রা ১হাজার ৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ৩ জুলাই ২০১৭ সাল থেকে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০২২ সালের ৪ ডিসেম্বর তারিখে ৪০ তম বিসিএসের মাধ্যমে তিনি সহকারী কর কমিশনার হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)