জীবননগরে দোল খাওয়ার সময় গাছচাপায় শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-12-15 ইং
জীবননগরে দোল খাওয়ার সময় গাছচাপায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার জীবননগরে দোল খাওয়ার সময় গাছের নিচে চাপা পড়ে আবির হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর উপজেলার রায়পুর গ্রামের আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আবির হোসেন আদর্শপাড়ার আবদার আলীর ছেলে। জানা যায়, গতকাল বিকেলে সমবয়সীদের সঙ্গে একই গ্রামের জেহের আলীর বাড়ির একটি গাছে রশি বেঁধে দোল খেলা করছিলো আবির হোসেনসহ তার সমবয়ী বন্ধুরা। দোল খেলার এক পর্যায়ে হঠাৎ করেই উপড়ে পড়লে শিশু আবির গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেয় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, ‘গাছের শিকড় নরম ও মাটি সরে যাওয়ার কারণে গাছটি ভার সহ্য করতে না পারলে উপরে পড়ে যায়। এসময় গাছটির নিচে শিশুটি চাপা পড়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘খেলার সময় গাছচাপা পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)