কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ক্লিনিক ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-12-15 ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ক্লিনিক ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে এক ক্লিনিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে অবস্থিত সেবা ক্লিনিকের বিভিন্ন অনিয়মের অভিযোগে ক্লিনিক মালিক জহির উদ্দীনকে বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা স্যানেটারি অফিসার জামাত আলী ও কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশে একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)