গাংনীতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৯ জনের নামে মামলা

আপলোড তারিখঃ 2022-12-15 ইং
গাংনীতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৯ জনের নামে মামলা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিদুজ্জামান শিপুসহ ছয়জনকে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের ৩০/২ এর ৩৫ ধারাই মামলা দিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছেন। গাংনী থানার এসআই জগদীশ এ ঘটনায় বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২২, তারিখ:১৪/১২/২৩। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি তিনজন পলাতক রয়েছে। আটককৃতরা হলেন- মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিদুজ্জামান শিপু, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অফিস সহকারী রবিউল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। পলাতক ৩ জনকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান শেষে রাত ১১টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের গ্রেপ্তার দেখানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইফুল ইসলাম জানান, গাংনী বাজার সংলগ্ন উত্তরপাড়ায় শাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া পরিচালনা করা হয়। শিপুর মাধ্যমে অনেক মানুষ অনলাইন জুয়া খেলার সাথে সম্পৃক্ত। এর মাধ্যমে টাকা পাচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটি দল রাতে শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে প্রাথমিক পরীক্ষা করে পুলিশ। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১১টার দিকে তাদের ৬ জনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। তিনি আরও জানান, তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলো প্রয়োজনীয় পরীক্ষা শেষে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। এসময় শিপুর কাছে থেকে নগদ ২ লাখ ২৪ হাজার ৫ শ টাকা ও একটি মোবাইলে প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)