মহান বিজয় দিবস পালনে মুজিবনগর শ্রমিক লীগের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2022-12-15 ইং
মহান বিজয় দিবস পালনে মুজিবনগর শ্রমিক লীগের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে মুজিবনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই সভার আয়োজন করে উপজেলা জাতীয় শ্রমিক লীগ। মুজিবনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আনছার আলী, আমিনুল ইসলাম বাবলা, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন সাবু। উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক এস এম সাইব হোসেন পালুর সঞ্চলনায় এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বাহানুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাউছার আলী প্রমুখ। মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)