ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের ভলিবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই প্রশিক্ষণ ক্যম্পের করা হয়। জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান। উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফরি ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা সাবেক নির্বাহী সদস্য ফারুক হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ। এই ক্যাম্পে বিভিন্ন বিদ্যালয়ের ৩২ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ গ্রহন করছে।
