শখের দুম্বা এখন বাণিজ্যিকভাবে পালন

আপলোড তারিখঃ 2022-12-14 ইং
শখের দুম্বা এখন বাণিজ্যিকভাবে পালন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: প্রথমে শখের বশে ও পরে বাণিজ্যিকভাবে দুম্বা পালন করে সাড়া ফেলেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের কবির কাজী। ভিন্নধর্মী এই পশুর খামার এখন অনেকের কাছে অনুপ্রেরণা। মানুষ দেখতে আসছেন কীভাবে দুম্বার খামার করা যায়। ইতঃমধ্যে কবিরের খামারের দুটি দুম্বার দাম উঠেছে ৩ লাখ টাকা। ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মহেশপুর উপজেলার অজপাড়াগাঁ আলামপুর গ্রামের এই খামার করেছেন কবির কাজী। তিনি দেশি জাতের ছাগলের সঙ্গে পালন করছেন মরুর দেশের দুম্বা। ছোট-বড় মিলে তাঁর খামারে ১৪টি দুম্বা রয়েছে। দুম্বাগুলো খোলা মাঠে ঘাস খেয়ে বেড়াচ্ছে। ছাগল ও দুম্বা দেখাশোনার জন্য খামারে চারজন মাসিক বেতনে কাজও করছেন। খামার মালিক কবির কাজী জানান, ১১ মাস আগে ইন্টারনেটে দুম্বা বিক্রির বিজ্ঞাপন দেখি। শখ মেটাতে প্রবাসী ছেলে আটটি দুম্বা সিলেট থেকে ১০ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে কিনে দেন। ৬ মাসের মাথায় দুম্বাগুলো বাঁচ্চা দেওয়া শুরু করে। এখন খামারে ১৪টি দুম্বা রয়েছে। তিনি আরও বলেন, মরুর প্রাণি যে আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবে তা কখনো ভাবিনি। দুম্বার পাশাপাশি খামারে রয়েছে দেশীয় ও উন্নত জাতের ছাগল। শখের খামার এখন বাণিজ্যিকভাবে পরিচালনা করছেন তিনি। খামার থেকে তেমন লাভবান না হলেও ছাগল ও দুম্বার পাশাপাশি গরুর খামার করারও ইচ্ছা আছে কবিরের। তিনি বলেন, দুম্বাগুলো ভূসি ও কাঁচা ঘাস খায়। রোগবালাই নেই বললেই চলে। আকারভেদে বিক্রি হয় ৬০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। দুম্বার পাশাপাশি ২৭টি দেশি জাতের ছাগল আছে খামারে। প্রতিদিন শ্রমিক, পশুখাদ্য দিয়ে ব্যয় হয় ৩ হাজার টাকা। ঝিনাইদহ প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার বলেন, জেলায় কবিরই প্রথম দুম্বা খামারী। বিশ্বব্যাপী দুম্বার গোস্ত ও চামড়ার চাহিদা রয়েছে ব্যাপক, যার ফলে দুম্বার দামও অনেক বেশি। দুম্বা অনেক ব্যয়বহুল এবং দুর্লভ হওয়ায় সাধারণ কৃষকরা দুম্বা পালন করতে পারেন না। যদি কেউ করেন তবে খামারীদের সব ধরনের সহযোগিতা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)