ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপলোড তারিখঃ 2022-12-14 ইং
ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহতের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শুরুর আগে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এম এ মজিদ, সহসভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপি’র সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, ‘ঢাকার সমাবেশ বানচাল করতে পুলিশ অন্যায়ভাবে নেতা-কর্মীদের ওপর গুলি করেছে। এ সরকার পুলিশের কাঁধে সওয়ার হয়েছে। রাজপথে বিএনপিকে রাজনীতির পরিবর্তে পুলিশ দিয়ে মোকাবিলা করছে। এতেই বোঝা যায় সরকারের পায়ের নিচে মাটি নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)