জীবননগরের হাসাদাহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2022-12-14 ইং
জীবননগরের হাসাদাহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় হাসাদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪ শ জন নারী-পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব আসাদুল ইসলাম আসাদ, ইউপি প্যালেন চেয়ারম্যান আতিকুজ্জামান সণ্টু, সদস্য আমির হোসেন ঝুলু, সোহেল রানা শ্যামল, আব্দুল গনি, নবাগত ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)