আজাদুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি টগর, আসাদুল বিশ্বাস ও জিপু চৌধুরীসহ নেতাকর্মীরা

আপলোড তারিখঃ 2022-12-13 ইং
আজাদুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি টগর, আসাদুল বিশ্বাস ও জিপু চৌধুরীসহ নেতাকর্মীরা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ প্রেরিত এক বার্তায় বলা হয়- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আজাদুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যায় আজাদুল ইসলাম আজাদের দর্শনাস্থ বাসভবনে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, দীর্ঘ ৭ বছর পর গতকাল অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন শেষে সাধারণ সম্পাদক হিসেবে আজাদুল ইসলাম আজাদের নাম ঘোষণা করা হয়। তিনি আগের কমিটতেও সাধারণ সম্পাদক ছিলেন। শহরের টাউন ফুটবল মাঠে বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তার হোসেন, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, পাপেল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল প্রমুখ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)