নির্বাচনে হবে ফাইনাল খেলা:ওবাইদুল কাদের

আপলোড তারিখঃ 2022-12-12 ইং
নির্বাচনে হবে ফাইনাল খেলা:ওবাইদুল কাদের ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সেতুমন্ত্রী ওবাইদুল কাদের বলেন, ‘বিএনপির সঙ্গে নক আউট পর্বের (কোয়ার্টার ফাইনাল) খেলা শেষ হয়েছে। আগামী এক বছর হবে সেমি ফাইনাল খেলা। এরপর নির্বাচনে হবে ফাইনাল খেলা।’ সম্মেলনের শুরুতে দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীরা বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন শুরুর আগেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে রেখে কমিটি ঘোষণা করা হয়। ‘বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে। এরপর সেমি ফাইনাল হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলায়ই বিএনপি হারবে।’ রিজার্ভ নিয়ে তিনি বলেন, ‘দেশে পাঁচ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে পাঁচ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।’ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বর গেলো। ঐ খেলা শেষ। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি। সব অচল করে দেওয়ার ছক এঁকে বিএনপি এখন নিজেরাই অচল। তাদের ১০ দফা দাবির মধ্যে নতুন কিছুই নেই। বিএনপির দেওয়া ১০ দফা, ওটা পুরাতন হয়ে গেছে।’সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের বিষয়ে ওবাইদুল কাদের বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা চলে গেলেন। এভাবে বয়কট করা বড়ই ভুল, অচিরেই তা বুঝতে পারবেন।’ সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন পাকিস্থানের সেই অশুভ শক্তি আবারও মাথা চাড়া দিয়েছে। দলীয় ঐক্য ধরে রেখে অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘গত ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের অশুভ শক্তির কোন চক্রান্তই সফল হয়নি। তারা দেশে কোন অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে পারেনি। গণতন্ত্ররই বিজয় হয়েছে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর খুনি ও রাজাকারদের বিচার করা হয়েছে। দেশ রাজাকার মুক্ত হয়েছে।’ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভীন জাহান কল্পনা, এ্যাড. গেøারিয়া সরকার ঝর্ণা। সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। সম্মেলনে শুরুতে নেতাকর্মীরা আসতে থাকলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুর রহমান মাফি ও সাবেক ছাত্রলীগ সভাপতি মোহায়মান হাসান জোয়ার্দ্দার অনিক গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে আহত হয় মোহায়মান হাজাসান জোয়ার্দ্দার অনিক, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরোক ও স্বপন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)