মেহেরপুরে আন্তঃ ইউনিয়ন জেলা প্রশাসক : গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টে আমঝুঁপি জয়ী

আপলোড তারিখঃ 2017-07-23 ইং
মেহেরপুরে আন্তঃ ইউনিয়ন জেলা প্রশাসক : গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টে আমঝুঁপি জয়ী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নাামেন্টে আমঝুপি ইউনিয়ন জয়লাভ করেছে। গতকাল রবিবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি ২-০ গোলে মেহেরপুর পৌরসভাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের সোহাগ একাই গোল দুটি করেন। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ডিএফ’র সহ-সভাপতি আনোয়ারুল হক শাহীসহ বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু। সহযোগিতায় ছিলেন ফারাহ হোসেন লিটন ও আলমগীর হোসেন লাল্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)