ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন মুজিবনগর শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় মুজিবনগর কমপ্লেক্স সূর্যোদয় রেস্ট হাউজে ফাদার বাবুল বৈরাগীর সভাপতিত্বে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন মুজিবনগর শাখার কমিটি গঠন করা হয়। কমিটিতে মি. বাবুল মল্লিক সভাপতি ও মারিও শুশিত মণ্ডল গনাকে সাধারণ সম্পাদক নিবাচিত করে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এলাকার খ্রিস্টান যুবসমাজের প্রতিবাদে ফাদার বাবুল বৈরাগী গতকাল রোববার শোকার্তা জননীর ধর্মপল্লী প্যাডে ফাদার বাবুল বৈরাগীর স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সভাপতি মিস্টার নির্মল রোজারিও এর সম্মতিক্রমে গত ৯ ডিসেম্বর খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মুজিবনগর উপজেলা কমিটির ঘোষণা করা হয়েছিল। এক বিজ্ঞপ্তিতে সেই কমিটি স্থগিত করার বিষয়ে জানানো হয়। এবং আগামী জানুয়ারি মাসে নির্মল রোজারিওয়ের উপস্থিতিতে নতুন কমিটির নির্বাচন করা হবে।
