জেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে আলমডাঙ্গায় মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2022-12-10 ইং
জেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে আলমডাঙ্গায় মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ হলো মাটি ও মানুষের সংগঠন। মানুষের কল্যাণে এ সংগঠনের নেতা-কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু এ দেশের উন্নয়নে, মানুষের কল্যাণের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরেণ কাজ করে যাচ্ছে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।’ তিনি আরও বলেন, আগামী সোমবার (১২ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যার কার্ড সংগ্রহ করে সমাবেশস্থলে পৌঁছে যাবেন। যারা কাউন্সলর তারা উপজেলা ও পৌর সভাপতি সম্পাদকের কাছ থেকে কার্ড নেবেন। প্রত্যেক ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ কমিটির সদস্যদের জন্য ডেলিগেট কার্ড থাকবে, আপনারা কার্ড সংগ্রহ করে নেতা-কর্মীদের নিয়ে সঠিক সময়ে সম্মেলনস্থলে উপস্থিত হবেন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সম্মেলনে থাকবেন। আপনারা শৃঙ্খলার সঙ্গে সমাবেশে নিজ নিজ আসনে বসবেন। তিনি আরও বলেন, দেশে আবারও অগ্নি সন্ত্রাসীরা ষড়যন্ত্র শুরু করেছে, সংগঠনকে শক্তিশালী করে এসব চক্রান্তকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে।’ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, শাহ আলম, নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য কাজী খালেদুর রহমান অরুন ও পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু ও ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের মধ্যে উপস্থিথ ছিলেন জয়নাল আবেদীন, নুরুল ইসলাম দিপু, মকবুল হোসেন, শহিদুল ইসলাম লাল্টু, হাফিজুর রহমান বাবলু, আব্দুল হান্নান শাহ, আবু হোসেন আবু, লোটাস জোয়ার্দার, বিল্লাল হোসেন, আব্দুর রাজ্জাক, খন্দকার আব্দুল বাতেন, কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম অপু মোল্লা, মহসিন কামাল, সুজন আলী, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল ইসলাম, সোনাউল্লাহ, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, রেজাউল হক তবা, যুবলীগ নেতা আহসান উল্লাহ, মিজানুর রহমান, আক্তারুজ্জামান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, ছাত্রলীগ নেতা সাকিব, অটল, শিহাব প্রমুখ। সভা শেষে এমপি ছেলুন জোয়ার্দার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থান আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)