দামুড়হুদা উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-12-10 ইং
দামুড়হুদা উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় দামুড়হুদা বাসট্যান্ড চত্বরে দামুড়হুদা উপজেলা যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মহসীনের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হাসেম মেম্বার, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, উপজেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম। দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা শেখ হাফিজুর শামসের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, রফিক, জাহাঙ্গীর, আ. মালেক, শেখ হাতেম, রাজু আহাম্মেদ, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের কলেজ শাখা ছাত্র লীগের আহবায়ক শাহীন মোল্লা, যুগ্ম আহবায়ক এম এ করিম, ছাত্রলীগ নেতা সোহেল, সাইমুম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)