ঘোলদাঁড়ী বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ল্যাপটপ উপহার দিলেন টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2022-12-08 ইং
ঘোলদাঁড়ী বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ল্যাপটপ উপহার দিলেন টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলমডঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের ঘোলদাঁড়ী বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি ল্যাপটপ উপহার দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বুধবার বেলা ১১টায় ঘোলদাঁড়ী বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ল্যাপটপটি হস্তান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লাটিম, শাজাহান মিয়া, আনান্দ, ঝণ্টু, মোহাম্মদ মেম্বার, সাবান, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)