চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2022-12-08 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পৃথক অভিযানে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার বাগানপাড়ার মিরাজুল ইসলাম মিরার ছেলে আকাশ (২৭), দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত পুটি মিস্ত্রির ছেলে হেলাল উদ্দিন (৩২) ও গাড়াবাড়ীয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সবুজ শেখ (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স কোর্টপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় গাড়াবাড়ীয়ার সবুজ শেখ ও দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার হেলাল উদ্দিনকে আটক করে। আটককৃতদের নিকট থেকে ৩ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অুপরদিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও ইন্দ্রজিত রায়সহ সঙ্গীয় ফোর্স সরকারি ঋাগল ফার্মের অদূরে অভিযান চালিয়ে বাগান পড়ার আকাশকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। মাদকসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)