দামুড়হুদায় ৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-12-08 ইং
দামুড়হুদায় ৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে দামুড়হুদার বোয়ালমারী গ্রামের তালসারী মোড় অভিযান পরিচালনা করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। এসময় জিয়ারুল ওরফে জিয়া (৪০) ও জহিরুল ইসলাম (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের নিকট থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত জিয়ারুল ওরফে জিয়া কুতুবপুর গ্রামের মৃত মক্কর আলীর ছেলে ও জহিরুল ইসলাম কুষ্টিয়া জেলার রানাখড়িয়া কদমতলা গ্রামের আকমল হোসেনের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নাটুদাহ ক্যাম্পের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানাধীন নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের তালসারী মোড় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে জহিরুল ইসলাম ও জিয়ারুল ইসলামকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘৪৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকৃতদের মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল কারাগারে প্রেরণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)